ব্রেকিং

x

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:৪৮ অপরাহ্ণ

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকালে আখাউড়া পৌরসভার খড়মপুর মাজার এলাকা থেকে আখাউড়া থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।


পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল ৮টায় আখাউড়া পৌরসভার খড়মপুর কেল্লা শহিদ মাজার এলাকা থেকে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। লাশের গায়ে কোন আঘাতের চি‎হ্ন না থাকায় এটা স্বাভাবিক মৃত্যু হিসাবে ধারণা করছে পুলিশ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমি উদ্দিন জানায়, উদ্ধারকৃত পরিচয়হীন যুবকের লাশ ব্রা‏হ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্ত করতে পুলিশের কার্যক্রম অব্যহত রয়েছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!