কসবা-আখাউড়ার সাবেক এমপি মুশফিকুর রহমানের এপিএস ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। আজ রোববার পুলিশ তাকে আদালত পাঠালে আদালত তাকে দুইদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার জামিন না দিয়ে এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। এর পরে এ আদেশ দেন আদালত।
খোজ নিয়ে জানাগেছে, মুশফিকুর রহমান এমপি থাকাকালীন এই আরিফ হাসান তার এপিএস ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com