ব্রেকিং

x

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৪:২৮ অপরাহ্ণ

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার

কুমিল্লার বুড়িচং সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা রোববার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই সব পণ্য উদ্ধার করে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বেলবাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় অবৈধ ২৫৫০ পিস এনার্জি ড্রিংক ও ১৯৩০০ পিস বিভিন্ন প্রকার সিগারেট ও একটি মিনি ট্রাক জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়।


লে: কর্নেল এ, এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!