ব্রেকিং

x

বিজিবির অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ লাখ টাকার মোবাইল ডিসপ্লে-শাড়ি জব্দ

বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ | ৪:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ লাখ টাকার মোবাইল ডিসপ্লে-শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাত ৩টার দিকে আখাউড়ার শ্যামনগর বিওপির টহল দল আনোয়ারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তিন ব্যক্তি ভারত থেকে বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দেন। তারা বস্তা ফেলে পালিয়ে যায়।


পরে বস্তাগুলো তল্লাশি করে ৮০৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা।

একই দিন রাত ১০টার দিকে বিজয়নগরের মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ১২৫টি ভারতীয় শাড়ি জব্দ করে।

জব্দ করা পণ্যগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!