ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ নারী গ্রেফতার

শুক্রবার, ২৬ জুন ২০২৬ | ২:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ রুমানা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।


২৫ জুন দিবাগত রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্তবর্তী কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার রুমানা আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনি) এলাকার বাসিন্দা ইউনুছ ওরফে ইনসাফ আলীর স্ত্রী।

বিজয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমানার বসতঘরে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় ঘরের ভেতরে পৃথকভাবে মোড়ানো প্যাকেটে রাখা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গ্রেফতার রুমানা সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার করা গাঁজা থানার মালখানায় জমা রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!