ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় একজন গ্রেফতার

বুধবার, ১৩ মে ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় তুহিন মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


১২ মে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তুহিন মিয়া উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।


এর আগে মঙ্গলবার রাতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এর নবীনগর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম. সাইফুল ইসলাম বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৯ মে শনিবার উপজেলার দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে যান সাইফুল ইসলাম।

এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান। সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তার হাত ভেঙে যায়।

বাংলাদেশ পুলিশ এর বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, ভুক্তভোগী মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তুহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!