ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া অংশের কুমিল্লা-সিলেট মহাসড়কে শব্দদূষণের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় একটি পরিবহনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গাড়িগুলো থেকে দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। এছাড়া প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন. এম. কায়সার। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!