ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘর থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘর থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও গাঁজার গুঁড়াসহ মো. মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বিজয়নগর থানার এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃত মো. মহসিন মিয়ার বসতঘর থেকে ৫ কেজি গাঁজা ও গাঁজার গুঁড়া উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।


গ্রেপ্তার মো. মহসিন মিয়া কাশিনগর গ্রামের রমজান মিয়ার ছেলে। তার মায়ের নাম শাহেদা ওরফে সাহানা।

এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৩৭, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর ৩৭৯, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা প্রযোজ্য করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!