জ্বালানি তেলের দাম বাড়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় দূরপাল্লার পাশাপাশি জেলার অভ্যন্তরীণ রুটের বাসভাড়াও বেড়েছে। গত মঙ্গলবার থেকে আগের ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া সমন্বয় করা হয়েছে। এতে বাড়তি ভাড়ার চাপে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। নতুন করে বাসভাড়া বাড়ায় তাদের দৈনন্দিন যাতায়াতের খরচও বেড়ে গেছে।
যাত্রীরা বলেন, চলতি বছরে দুই দফায় জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু তাদের আয় বাড়েনি। ফলে সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বাসভাড়া বাড়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতিদিন প্রতিটি বাসে প্রায় দুই হাজার টাকা করে অতিরিক্ত খরচ হচ্ছে। এ কারণে আগের ভাড়ার সঙ্গে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে সমন্বয় করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com