ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | ১১:৫৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে একটি ব্যাটারির ভাঙারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিরাসার এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিরাসার এলাকার ছোট্ট মিয়ার ব্যাটারির ভাঙারির গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। সেখানে থাকা পুরোনো ব্যাটারি ও প্লাস্টিকজাত সামগ্রী থাকায় আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। গুদামের মালিক ছোট্ট মিয়া কান্নায় ভেঙে পড়ে দাবি করেন, এ ঘটনায় তার অন্তত ২ কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সঙ্গে সরাইল থেকে আরও দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!