ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সেলিম গ্রেফতার

বুধবার, ০৩ জুন ২০২৬ | ৮:১৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সেলিম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।


আজ ৩ জুন বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলার বাঞ্ছারামপুর পৌরসভার দড়ি বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মোহাম্মদ সেলিম দড়ি বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা এবং হাজি আব্দুল খালেক ব্যাপারীর ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!