ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ৯:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইয়ামিন হোসেন নোয়াখালী জেলার মাইজদী উপজেলার কেশারপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সরাইলের কুট্টাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবা সরাইল বিশ্বরোড মোড়ে ব্যবসা করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ইয়ামিন বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের সোনা মিয়ার পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা। পরে দ্রুত উদ্ধার করা হলেও শিশুটি তখন মৃত ছিল।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে শোকের আবহ।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ঘটনাটি সম্পর্কে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।”

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!