ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকায় তিতাস নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, দুপুরের দিকে তিতাস নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি তিন থেকে চার দিন ধরে পানিতে ভাসমান ছিল। নদীতে মরদেহ পাওয়া যাওয়ায় নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা মরদেহটির পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com