ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ও সহিংসতার মামলায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চ এলাকার মঠের গুঁড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের মুন্সেফপাড়া এলাকার মৃত কাজী ফজলুল করিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল করিম বাবুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মুমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার দুটি মামলা চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, কাজী রেজাউল করিম বাবুল নাশকতা ও সহিংসতার মামলার তালিকাভুক্ত আসামি। গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com