ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৪ জুন রবিবার দুপুরে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম থেকে নির্মল চৌধুরীকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, গ্রেফতার নির্মল চৌধুরী উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি।
ওসি আরও জানান, তিনি নাসিরনগর থানার একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com