ব্রেকিং

x

আশুগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্ত : যুবকের ৬ মাসের কারাদণ্ড

সোমবার, ১৫ জুন ২০২৬ | ১১:৩২ পিএম

আশুগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্ত : যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় আলোচিত যুবক ইমন ইয়াবাসহ আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।


১৫ জুন সোমবার দুপুরে আশুগঞ্জ বাজার এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার। তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ১৪ জুন রবিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর একদিন পর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ও দণ্ডিত হওয়ার ঘটনায় তাকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!