ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা বহনের সময় ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ২৩ আগস্ট রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. দ্বীন ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল আজমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com