ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৮০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কোড্ডা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com