ব্রেকিং

x

আখাউড়ায় ৩৫ টাকা দরে ২৩৮ টন আমন ধান কিনবে সরকার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ৪:৪৭ পিএম

আখাউড়ায় ৩৫ টাকা দরে ২৩৮ টন আমন ধান কিনবে সরকার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ মৌসুম ২০২৬-২০২৭-এর উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে সরকার।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আখাউড়া খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন কৃষক সর্বনিম্ন তিন মণ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা খাদ্য কর্মকর্তা তাছলিমা বেগম, খাদ্যগুদাম কর্মকর্তা মো. ইউসুফ সবুজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আখাউড়ায় ২৩৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন তিন মণ এবং সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।

সরকারের এ সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়ানো।

উল্লেখ্য, গত ২০২৫-২০২৬ অর্থবছরে আখাউড়া উপজেলায় ৪১ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয়েছিল।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!