ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ টন ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ আটক ২

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ১১:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ টন ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা প্রায় ৮ টন ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়া গ্রামের মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. সুরুজ মিয়া।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে গজারিয়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে এর ভেতরে থাকা ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়।

পুলিশ জানায়, জব্দ করা জিরা শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তপথে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে আটক দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!