ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ৮টা ২০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারামপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর মডেল থানার যাইটের পাড়ার মৃত শুকুর আলীর ছেলে মোঃ ইয়াসিন প্রকাশ সোহাগ এবং বেলাবো উপজেলার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মোঃ জীবন মিয়া।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com