ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুটি কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৯ (সাবেক র্যাব)।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে কাদায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রিজের নিচ থেকে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লিডবল শটগান কার্তুজ এবং একটি ৭.৬২ মিমি চায়না রাইফেলের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com