ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের অভিযানে বিজয়নগর থানাধীন লক্ষীপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল হামিদ (৫৫), পিতা মৃত রহমত আলী; চাচ্চু মিয়া (৫৫), পিতা মৃত ধন মিয়া খন্দকার; টিটু সরকার (২০), পিতা পন্ডিত সরকার এবং মানিক মিয়া (৩৫), পিতা মৃত আব্দুল মোন্নাফ মিয়া।
অভিযানে তাদের কাছ থেকে ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান চার আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com