ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে পড়ে আহত ৫

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | ৮:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে পড়ে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।


শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) এবং পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ ছাড়া আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মনিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!