ব্রেকিং

x

বিজিবির পৃথক অভিযান ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৫ পিএম

বিজিবির পৃথক অভিযান ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুচকা, শাড়ি, গরু, চকলেট, ঝান্ডুবাম, মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশি রসুন ও একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!