ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | ৯:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও আটক করা হয়।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।


অপর এক অভিযানে দুপুর ১২টা ৩৫ মিনিটে একই এলাকার টোলপ্লাজা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বড় বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মো. কালাম মিয়ার ছেলে মো. রাসেল এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ গোদারাঘাট এলাকার রজব আলীর ছেলে মো. রুহুল আমিন।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!