ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রামরাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খানের ছেলে নামিম খাঁ (২০) ও একই এলাকার কিসমত খালের ছেলে নিরব খাঁ (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল বাতেন জানান, শুক্রবার রাতে নামিম ও নিরব মোটরসাইকেলযোগে জেলা শহরে ফিরছিলেন। রাত ১টার দিকে রামরাইল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com