ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর শিশুর মৃত্যু, অভিযুক্ত আটক

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৮:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর শিশুর মৃত্যু, অভিযুক্ত আটক
প্রতীকি ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ধর্ষণের পর গুরুতর আহত ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর সোয়া ২টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে জাহিদুলকে আটক করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে আটকের জন্য অভিযান চালায়। পরে তাকে তালশহর এলাকা থেকে আটক করা হয়।

তিনি জানান, শিশুটির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!