ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার

শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ | ১০:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবা, ইয়াবার গুঁড়া ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৫ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।


পুলিশ জানায়, পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর এলাকার সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম এবং বিহাইর এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আশিকুল ইসলাম।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগে মাদক আইনে ৯টি, চুরির ঘটনায় একটি, ডাকাতির প্রস্তুতির ঘটনায় একটি এবং অন্যান্য ধারায় আরও একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। অপরদিকে আশিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!