ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

সোমবার, ২৯ জুন ২০২৬ | ১০:৩০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় মাছ ধরার ইজারাকে কেন্দ্র করে কালিকচ্ছ ইউনিয়নের ধরুন্তী ও সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে হাদিম মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।


২৮ জুন রবিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত হাদিম মিয়া উপজেলার ধরুন্তী চাকসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার ইজারা নিয়ে বিরোধের জেরে হাদিম মিয়া ও মোশাররফ মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় হাদিম মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ও জেলা রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে জেলা রিজার্ভ পুলিশের কনস্টেবল শরীফ আহত হয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!