ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেফতার

বুধবার, ২৪ জুন ২০২৬ | ১২:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।


২৩ জুন মঙ্গলবার রাতে নবীনগর উপজেলার জিনোদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।


পুলিশ জানায়, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

‎স্থানীয়রা জানায়, এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সোহেল। তিনি একসময় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন।

‎নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে সোহেলের নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হন তিনি।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, টাইগার সোহেল নামে গ্রেফতার যুবলীগ নেতা চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে চালান করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!