ব্রেকিং

x

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের ইন্তেকাল

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ১১:১৭ পিএম

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের ইন্তেকাল

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৮ জুন বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।


হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সরকারের ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

পাঁচবারের এই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

হারুন আল রশিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাযা ও দাফনের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!