ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাইশমৌজা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে আফজাল হোসেনকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে দায়ের করা মামলা বা গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com