ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ৭:৪৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ ২ জুন মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং একই গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল।


পূর্ববিরোধের জেরে এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য বাছির মিয়ার বাড়িতে দুইপক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্বের বিরোধ ও গত রাতের সংঘর্ষের ঘটনার জেরে সকালে উভয়পক্ষের লোকজন দা, ছুরি, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিয়ারা বাজারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। সংঘর্ষ চলাকালে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেসময় টিয়ারা বাজারে বেশ কয়কটি দোকানপাটের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

আবুল হোসেনের পক্ষের আহমেদ হোসেন অভিযোগ করে জানান, বাজারে তাদের লোকজনের ওপর আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে অতর্কিত হামলা চালায়। সেসময় তারা প্রতিরোধের চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

আতিকুর রহমান জানান, হোসেনের পক্ষের লোকজনই প্রথমে আমার ওপর হামলা চালায়। তারা আমাদের পক্ষের একজনকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে আমাদের পক্ষের একজন গুরুতর আহত হন। আমরা শুধু আত্মরক্ষার চেষ্টা করেছি মাত্র।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী বলেন, গ্রামের আধিপাত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!