ব্রেকিং

x

আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ণ

আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে আজ ২৫ এপ্রিল শনিবার দুপুরে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে পচন ধরেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকার পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি আখাউড়া থানা পুলিশকে জানালে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।


আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. নান্নু মিয়া জানান, ধারণা করা হচ্ছে এটি চার-পাঁচ দিন আগের লাশ। লাশে পঁচন ধরেছে। লাশ উদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি এক নারীর। তার বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সেটি জানার চেষ্টা চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!