ব্রেকিং

x

আখাউড়ায় ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

শনিবার, ০২ মে ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ণ

আখাউড়ায় ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে জাকারিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২ মে শনিবার সকালে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ওই এলাকার জাকির হোসেনের ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল জাকারিয়া। একপর্যায়ে সে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।


পরে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!