ব্রেকিং

x

আখাউড়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

রবিবার, ০৩ মে ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

আখাউড়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৩ মে রবিবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে একপর্যায়ে পুকুরে ভাসতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!