ব্রেকিং

x

বড়জ্বালা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ আটক ৪

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | ২:২৪ অপরাহ্ণ

বড়জ্বালা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ আটক ৪

সীমান্তের বড়জ্বালায় বিপুল পরিমান ভারতীয় অবৈধ ঔষধসহ চারজন চোরাচালানী আটক হয়েছে। সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরেকে আটক করে।


বিজিবি জানায়, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আর্দশ উপজেলার বড়জ্বালা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসময় ৫,৬৩০ পিস ভারতীয় অবৈধ ঔষধ এবং ১টি সিএনজিসহ চারজন শীর্ষ চোরাচালানীকে হাতেনাতে আটক করে তারা। আটককৃতরা হল মোঃ রহমত আলী (৪০), মোঃ মেহেদী হাসান (২১), মোঃ সাগর ইসলাম (২১),মোঃ জাহিদুল ইসলাম (২০)।  উদ্ধারকৃত ঔষধের মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত চোরাচালানীদের সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। বিজিবির চোরাচালান বিরোধী এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!