ব্রেকিং

x

৬০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৯:২৯ অপরাহ্ণ

৬০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।


আজ ২১ জানুয়ারি মঙ্গলবার ভোর ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান ষ্টোর দোকানের বিপরীতে সিলেট হইতে ঢাকাগামী মহাসড়কে ড্রাম ট্রাকের ভিতর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।


খাটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড গোলচত্বর এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে একটি ড্রাম ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি না থামিয়ে আশুগঞ্জে দিকে পালিয়ে যাবার চেস্টা চালায়। পরে আমরাও ড্রাম ট্রাকের পিছনে ধাওয়া করি। এক পর্যায়ে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান ষ্টোর দোকানের বিপরীত দিকে গাড়িটি রেখে অজ্ঞাত চালক এবং অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যাই। পরে ট্রাকের পিছনের বডি হতে বিশেষ কায়দায় সাদা প্লাস্টিকের বড় ব্যাগ কচস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, পলাতক আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!