ব্রেকিং

x

বাঞ্ছারামপুরে ৪ ড্রেজার জব্দ, ৪ বালুখেকোর কারাদণ্ড

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | ৮:৫৩ অপরাহ্ণ

বাঞ্ছারামপুরে ৪ ড্রেজার জব্দ, ৪ বালুখেকোর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আটক চারজনকে ১৫ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।


আজ ২৯ জানুয়ারি বুধবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলেন মো. সোহাগ (২০), নীরব মিয়া (১৯), শাহীন মিয়া (৩২) ও মো. আব্দুল্লাহ (২৪)।


বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা নদীর মরিচাকান্দি ও কানাইনগর এলাকা থেকে নরসিংদীর রায়পুরার একটি বালুখেকো চক্র গত এক মাসেরও বেশি সময় ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। রায়পুরা উপজেলার আলোকবলী ইউনিয়ন যুবদল নেতা কাইয়ূম মিয়া চক্রটির নেতৃত্ব রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এলাকায় রায়পুরা উপজেলার আরেকটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এর প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় কানাইনগর থেকে চারটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!