ব্রেকিং

x

সৌদি সরকারের খেজুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

বুধবার, ১১ মার্চ ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ণ

সৌদি সরকারের খেজুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

সৌদি সরকারের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে বাংলাদেশ সরকারকে দেয়া উপহারের খেজুর ব্রাহ্মণবাড়িয়ায় বিতরণ শুরু হয়েছে। আজ ১১ মার্চ বুধবার দুপুর থেকে এসব খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১৬টি এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা খেজুরের কার্টুন গ্রহণ করেন। বাকি ১৬টি কার্টুন ১২ মার্চ বৃহস্পতিবার (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হবে।


বাংলাদেশে পাঠানো ১২ হাজার ৫০০ কার্টুন খেজুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অনুকূলে ২৬০ কার্টুন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় বরাদ্দ রয়েছে ৩২ কার্টুন খেজুর, যা উপজেলার ১১টি ইউনিয়নের ৩২টি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হচ্ছে।


খেজুর গ্রহণের পর এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা সৌদি আরব সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ জানান, সদর উপজেলায় শতাধিক মাদরাসা ও এতিমখানার মধ্য থেকে বাছাই করে ৩২টি প্রতিষ্ঠানে সৌদি আরব সরকারের উপহার পাওয়া ৩২ কার্টুন খেজুর বিতরণ করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া জানান, বুধবার ১৬ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। বাকি ১৬ কার্টুন খেজুর বৃহস্পতিবার এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!