ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়ন সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একদিনে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সারাদিন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব অবেধ পণ্য জব্দ করা হয়। ৬০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্নেল বাজার, কসবা উপজেলার মঈনপুর এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শংকুচাইল, শশীদল ও সালদানদী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, নেহা মেহেদী ১৬০০ পিস, প্লেইং কার্ড ৩৭২ প্যাকেট, গ্রেইভ ওয়াটার ১৫০ বোতল, অলিভ ওয়েল ৭৭ পিসবাঁজি ১৩৫২৫ পিস, বডি লোশন ৫৩৪ পিস, ভ্যাজলিন ৫২২ পিস, মাছ ৬০০ কেজি, সাবান ১৮ পিস, চকলেট ১১০ প্যাকটে, চাউল ২৬২৫ কেজি, চুলের তেল ১৭০ পিস, চিনি ৬৫৫০ কেজি, ইয়াবা ট্যাবলেট ৩৪০ পিস এবং গাঁজা ৩০ কেজি। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য ৩৮ লাখ ৮৮ হাজার ৫৯০ টাকা।
৬০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, উদ্ধারকৃত অবৈধ মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি আরো জানান,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com