ব্রেকিং

x

সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | ৩:১৫ অপরাহ্ণ

সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. মনিরুজ্জামান (৫০)। তিনি বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার নওধর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মনিরুজ্জামান বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়তে যান। রাত সাড়ে আটটার দিকে তিনি নামাজ পড়ে বাড়ির পথে রওনা দেন। তিনি একাই ছিলেন।


হঠাৎ চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন বের হয়ে মনিরুজ্জামানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ভাগনে মো. আবুল ফয়েজ প্রথম আলোকে বলেন, তাঁর মামা ১৯৯০ সালের দিকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে আর রাজনীতি করেননি। তাঁর মামার সঙ্গে এলাকার কারও বিরোধ আছে কি না, তা তাঁর জানা নেই। কেন তাঁর ওপর এমন হামলা হলো, সেটিও বলতে পারেননি তিনি।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। আজ দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!