ব্রেকিং

x

সরাইলে ৫০ বোতল ফেনসিডিল সহ এক নারী আটক

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | ৯:১৩ অপরাহ্ণ

সরাইলে ৫০ বোতল ফেনসিডিল সহ এক নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৫০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল থানা পুলিশ। আজ ২৯ ডিসেম্বর রবিবার দুপুর আড়াইটার দিকে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসানের নির্দেশনায় একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ওই নারীকে আটক করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন সরাইল থানার এসআই মো. আবু তাহের এবং এএসআই রুবেল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) এলাকার সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তল্লাশী করে তাহমিনা সরকার (২৮) নামের এক নারীকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।


সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তল্লাশিকালে তাহমিনা সরকারের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাহমিনা সরকার এনা পরিবহনের যাত্রীবেশে মাদক বহন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃত মাদকদ্রব্যসহ তাকে সরাইল থানায় নিয়ে যাওয়া হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!