ব্রেকিং

x

সরাইলে ভেকু ও একটি ট্রাক জব্দ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৯:২৩ অপরাহ্ণ

সরাইলে ভেকু ও একটি ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ভূইয়াঘাট সংলগ্ন মানুডোবা বিলে আজ ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে এক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এই সময় একদল মানুষ সেখানে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তন করতে থাকে। অভিযানের টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ভেকু ও একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান।


মোবাইল কোর্ট পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। সরাইল উপজেলা প্রশাসনের ফেইসবুক আইডি থেকে এ তথ্য জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (ছ) ধারা লঙ্ঘনের দায়ে মামলা দায়ের করার জন্য সরাইল থানাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!