সরাইলে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় দুইপক্ষের দুইজন নিহত হওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঘাতক ইনসান মিয়ার ভাই ইমরান ও আরমান, একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম ও আবুল কাসেম মিয়ার ছেলে তাবারক মিয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে আজ সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com