ব্রেকিং

x

সরাইলে জাল টাকাসহ ২জন গ্রেফতার

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | ৮:২৭ অপরাহ্ণ

সরাইলে জাল টাকাসহ ২জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় জাল টাকার নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার ভূঁইশ্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ৭২ হাজার ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়।


গ্রেফতারকৃতরা হলো : সরাইল উপজেলার ভূঁইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০) ও অরুয়াইলের আলী হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২৩)।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয় বলে জানানো হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!