ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে কমিউনিটি সভা অনুষ্ঠিত

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ৬:২৮ অপরাহ্ণ

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে কমিউনিটি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২৫ নভেম্বর সোমবার পৃথক দু’টি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।


তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।


অনুষ্ঠান সমূহে দুবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষাক তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক ফারহানা ইসলাম এবং উজানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম, সহকারি শিক্ষক আমাতুল্লাহ বেগম, সহকারি শিক্ষক সৈয়দা হাবিবা বেগম, সহকারি শিক্ষক ঝরণা খানম, সহকারি শিক্ষক সৈয়দা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক তাছলিমা আখতার ও সহকারি শিক্ষক আলী মিয়া সহ প্রায় ছয় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!