ব্রেকিং

x

রাহুল কৃষ্ণ দাস ও সুবল কৃষ্ণ দাস মহারাজের শুভ আগমন

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:২৬ অপরাহ্ণ

রাহুল কৃষ্ণ দাস ও সুবল কৃষ্ণ দাস মহারাজের শুভ আগমন

গৌর প্রিয় কৃষ্ণ ভক্তগণ,কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হলো সংকীর্তন, শ্রীমদ্ভাগবত কথামৃত আস্বাদন।ইহাই সনাতনধর্মের সার সিদ্ধান্ত তাই জগৎ মঙ্গলের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে আলাদাউদপুর, সাহা পাড়া, ভক্তদের জন্য পরম আনন্দের সংবাদ। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪১তম আবির্ভাব তিথী উপলক্ষে ৫ দিন ব্যাপী গৌরকথা আস্বাদনের আয়োজন করা হয়েছে।


শ্রীমদ্ভাগবত কথামৃত আস্বাদন করবেন, শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস, সুনামগঞ্জ, সিলেট এবং শ্রীপাদ সুবল কৃষ্ণ দাস মহারাজ, তেলিয়াপাড়া,৮ নং সুরমা চা বাগান, মাধবপুর, হবিগঞ্জ।
অনুষ্ঠান সুচী:-তারিখ ১৬,১৭,১৮,১৯,২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১,২,৩,৪,৫ মার্চ ২০২৬খ্রিস্টাব্দ। রোজ:- রবিবার, সোমবার, মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার
গৌরকথা আস্বাদন শুরু হবে রাত্র ৯ টায় থেকে, গৌরকথা আস্বাদন স্থান- আলাদাউদপুর, সাহা পাড়া, চান্দুরা ইউনিয়ন, বিজয়নগর উপজেলা,জেলা ব্রাহ্মণবাড়িয়া।


উক্ত গৌরকথা আস্বাদনে সপরিবারে সকলকে আমন্ত্রন জানিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষঅ গৌরকথা আস্বাদন পরিশেষে সকল ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা আছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!