বাসচাপায় মোহাম্মদ ফয়সাল মিয়া (২০) নামে এক অটোরিক্সার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিক্সার দুই যাত্রী।
আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল মিয়া রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মাহফুজ মিয়ার ছেলে।
ঘাতক বাস চালক তৌহিদুল ইসলামকে (২৭) আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন। এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, বিয়াল্লিশর এলাকার মল্লিকা পাম্পের সামনে সিলেট অভিমুখী বিআরটিসির যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী অটোরিক্সাকে চাপা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত হয় ও দুইজন যাত্রী আহত হয়। দু’পক্ষের আলোচনা সাপেক্ষে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে যান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com